1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটশন (পাইলট) স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাকিম আর নেই,বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র শোক

সাইদুল ইসলাম,বানারীপাড়া।।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটশন (পাইলট) স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান শিমুলের পিতা মাষ্টার আব্দুল হাকিম (৮০) আর নেই।১৪ জুন,শুক্রবার সকাল ১০ টার সময় তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি দির্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।ওইদিন(১৪ জুন) বাদ মাগরিব তার নিজ কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল মাঠ ও বাদ এশা মহিষাপোতা নিজ বাড়িতে  নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। মৃত্যূর সময় তিনি স্ত্রী,দুই ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ আলম মিয়া, সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আব্দুস সালাম, সদস্য সচিব মো: হাবিবুর রহমান জুয়েল,সাবেক যুবদল নেতা মো,: জামাল রেজা, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মো: সাইদুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ প্রমুখ। মাষ্টার আব্দুল হাকিম’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বিএনপির প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু,উপজেলা-পৌর বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ,বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও  বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com