1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

বাবার মরদেহ ঘরে রেখে মেয়ে বসল পরীক্ষায়

রাজন বড়ুয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মেমেসিং মারমা। তিনি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি। মেমেসিং মারমার বাবার নাম উপাচিং মারমা। সোমবার বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান উপাচিং মারমা।
কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমার বাবার একটি কিডনি অনেক আগে থেকেই নষ্ট ছিল। তার মেয়ে বাবার মরদেহ রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে কুকিমারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com