1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বামনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ 
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বরগুনার বামনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১০৯ বরগুনা-১ এবং ১১০ বরগুনা-২ আসন মিস: তাছলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১১০ বরগুনা-২ আসন মোঃ পলাশ আহমেদ।
কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণের ধাপসমূহ, আইনগত নির্দেশনা এবং নির্বাচনকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com