1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

বামনায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মোঃ শাকিল আহমেদ বামনা ( বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
বরগুনার বামনা উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধার পরে  উপজেলা পরিষদ চত্বরে মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিটের আওতায় ৬০ জন প্রান্তিক জেলেদের মাঝে এসব বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণে প্রজনন মৌসুমে উপকূলের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো: পলাশ আহমেদ । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন। বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিতরণকৃত প্রতিটি বাছুরে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হয়।
সুবিধাভোগী জেলেরা জানান, প্রজনন মৌসুমে মৎস আহরনে বিরত প্রান্তিক জেলেদের মাঝে বিতরনকৃত বাছুরগুলো তাদের পরিবারে আর্থিক ভাবে সহায়ক হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com