1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

মিয়া রোমান
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ের আগে মানিকনগর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ যাত্রী আহত হয়েছেন।বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই শরীফ লিটন জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com