1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

বিদায় অনুষ্ঠানে কাঁদলেন ও কাঁদালেন শিক্ষক সুকুমার বাবু

শাহজাহান সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন তার  সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা। এরকম আবেগ ঘন মধ্যেই বিদায় নিয়েছেন শিক্ষক সুকুমার বাবু। দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছিলেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামালও দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বুধবার এই সিনিয়র সহকারী শিক্ষককে ফুলের মালা পরিয়ে,লালগালিচা সংবর্ধনায় বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সুকুমার বাবু। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সজ্জিত মাইক্রোবাস যোগে মোটরসাইকেল বহর নিয়ে  হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামে তাহার নিজ বাড়িতে  পৌঁছে  দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।সুকুমার রায় বলেন ‘এই বিদ্যালয় ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে,আছে হাজারো স্মৃতি”।অনুষ্ঠানে শিক্ষক সুকুমারকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। মানপত্র পাঠ, ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে  শ্রেণি ভিত্তিক ও ব্যক্তিগত ভাবে শিক্ষার্থীগণ তাদের প্রিয় স্যারকে উপহার সামগ্রীও  প্রদান করেন। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।বিদায়ী অনুষ্ঠানে অত্র কলেজের সহঃ অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শেখ আবদুল আলিম, গভর্নিং বডির বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক,শিক্ষিকা, প্রভাষক,কর্মচারী ও শিক্ষার্থীগণ সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। বিদায়ী শিক্ষক সুকুমার রায়ের  কর্মময় জীবনের  উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,  প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল আলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  বারাজান হাইস্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার রায়, কান্তেশ্বর  মহিলা কলেজের সহঃ অধ্যাপক মিনহাজ উদ্দিন, গভর্ণিং বডির সদস্য শফিকুল ইসলাম, ডা. ইন্দ্রজিৎ রায়, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আক্কেল আলী মাস্টার, রংপুর সমাজ কল্যাণ বিদ্যাবিথী স্কুল ও কলেজে অধ্যক্ষ মোঃ মফিজার রহমান প্রমুখ।প্রসঙ্গত, দেশের  বর্তমান প্রেক্ষাপটে  যেখানে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হওয়ার  খবর পাওয়া যায় অহরহ। সেখানে একজন শিক্ষককে লাল গালিচা সংবর্ধনা প্রদান -এমন বিরল ঘটনায় উচ্ছ্বসিত এলাকাবাসি ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com