বিদেশমুখী প্রবণতা ভেঙে দেশেই স্বাস্থ্যমন্ত্রীর সফল হার্ট সার্জারি: স্থাপন করা হলো দুটি রিংনিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। গতকাল রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অত্যন্ত সফলতার সাথে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ওই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ রক্তনালিতে ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী গতকাল বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রের দুটি ব্লকে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অপর ব্লকটি কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই আধুনিক ‘ডাইলেশন’ (বেলুনের মাধ্যমে সংকুচিত রক্তনালি প্রসারিত করা) পদ্ধতির মাধ্যমে সফলভাবে চিকিৎসা করা হয়েছে।
দেশের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক এই জটিল চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন। চিকিৎসা শেষে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে সরকারিভাবে দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন তা গ্রহণ করেননি। দেশের চিকিৎসক সমাজ ও দেশীয় চিকিৎসা ব্যবস্থার সক্ষমতার প্রতি আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা সাধারণ মানুষ ও চিকিৎসক মহলে ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top