ভোলা আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চরফ্যাশন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরাপাত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন কিবরিয়া, উপজেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবদল নেতা শাকের ভূঁইয়া রাজীব প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট অনুষ্ঠানের রংবেরঙের আনন্দ হয়, এ ধরনের অনুষ্ঠানে অনেক কিছু জানা এবং অনেক কিছু শিখার আছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন। যা মন কে আনন্দময় করে উঠে, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে তারা আনন্দ ভোগ করে ভবিষ্যতে আরো ভালো অনুষ্ঠান করবো বলে আশা করে।