1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

বিমানবন্দর থেকে সাবেক এমপির ভাই জোবায়ের মন্ডল গ্রেপ্তার

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের চেষ্টাকালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডলকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১ জুন) সন্ধ্যায় তাকে বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে সনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ জানায়, জোবায়ের মন্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। বিদেশে পালানোর চেষ্টা করার সময় তার গতিবিধি নজরে আসে এবং ইমিগ্রেশন চেকপোস্টে ধরা পড়েন।

আটকের পর রাতে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com