1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

সুমন চন্দ্র রায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে
বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় চাপারতল এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা রিনা বেগম (২৬) কাকিনা ইউনিয়নের মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) তাদের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, জেলার হাতিবান্ধায় একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com