1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

বিশ্ব উরস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে
বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রোববার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ লক্ষ্মীপুর জেলার উদ্যোগে রায়পুরস্থ জেলা পরিষদ ডাক বাংলো অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্রগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের কর্মী প্রধান (চীপ) ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহর সভাপতিত্বে দিনব্যাপী সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য নাসিমুল গনি নয়ন।
এতে সহকারী মিশন প্রধান ছিলেন কেন্দ্রীয় যুব কর্মী প্রধান আইনুল হক মুন্না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা আশরাফ বিল্লাহ্ আল ওসমানী আজহারী।
এসময় বিশেষ অতিথি ছিলেন রায়পুর বড় মসজিদের খতিব মুফতি আহছান উল্যা নেছারী, কেন্দ্রীয় ছাত্র কর্মী প্রধান শহীদুল্লাহ্ বাবু, চট্রগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর সাইদুল হাসান সজীব ও লক্ষ্মীপুর জেলা কর্মী প্রধান সিরাজ উল্যা মাস্টার।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী। সঞ্চালনায় ছিলেন রায়পুরের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী এম এ রহিম।
এ সময় মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফে বিশ্ব শান্তির বার্তা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত হন। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে সকল দুঃখ-কষ্ট দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি আল্লাহ ও রাসুল (সা.)-এর মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সারা দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে নগর, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে উরস শরীফকে কেন্দ্র করে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com