1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিষপানে যুবকের আত্মহত্যা

আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে বিষপান করে শ্রাবণ (২০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৮ জানুয়ারি) রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।নিহত শ্রাবণ উপজেলার শ্যামপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পছন্দ মত মেয়ের সাথে বিয়ে না দেয়ায় পরিবারের লোকজনের ওপর অভিমান করে গত শনিবার টয়লেটে গিয়ে বিষ পান করে শ্রাবণ। পরিবারের লোকজন বুঝতে পেরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার সাব্বির আহমেদ জানান, চিকিৎসা চলাকালে শ্রাবণ কিছুটা সুস্থ হয়ে একাই হাঁটাচলা করতে পেরেছিল। রাতে সে কাউকে না জানিয়ে টয়লেটে গিয়ে পানি পান করেছিল। বিষ খাওয়া রোগীদের ৭২ ঘন্টা আমরা পানি পান না করার পরামর্শ দেই। পানি পানের পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই শ্রাবণের অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহম্মদ জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছেলেটি মারা গেছে। পরিবারের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com