1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্মী গ্রেফতার

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষের হাট বাজারে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ মামলার অন্যতম আসামী নাসির উদ্দিন ফকির ৪৮ কে গ্রেফতার করেছে ইন্দুরকানি থানা পুলিশ। বুধবার ১৪ মে সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন। নাসির উদ্দিন ফকির ভবানীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ও অত্র ওয়ার্ডের বুরজুক আলী ফকিরের ছেলে। থানা সূত্রে জানা যায় ,উপজেলার ঘোষের হাট বাজারে অনুষ্ঠিত বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় গত ৩/৯/২০২৪ ইং তারিখে বিস্ফোরক আইনে মামলা হয় ।যার মামলা নং জি/আর ৬৭ /২৪। আসামি নাসির উদ্দিন ফকিরকে বহুদিন ধরে পুলিশ খুঁজছে। বুধবার সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে ভবানীপুর এর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ ওসি মারুফ হোসেন জানায়, আসামি নাসির উদ্দিন ইন্দুরকানি থানার বিস্ফোরক মামলা জিয়ার ৬৭/২৪ এর এজাহার ভুক্ত ৩৪ নং আসামি। আসামি নাসির উদ্দিন ফকিরকে গ্রেফতার করে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com