ভোলা জেলার লালমোহন উপজেলায় ১১৭, ভোলা -৩ লালমোহন তজুমুদ্দিন আসন থেকে ছয় ছয়বারের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, বিএনপির স্টানিং কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের আগামী ১২ ই ফেব্রুয়ারি তারিখ ধানের শীষ মার্কায় জাতীয় সংসদ নির্বাচনের প্রচার উপলক্ষে লালমোহন পৌরসভার গণ সংযোগের অংশ হিসেবে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ ২৬/০১/২০২৬ তারিখ বিকাল 4 ঘটিকার সময় লালমোহন পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালমোহন পৌর বি এন পির সভাপতি আলহাজ্ব সাদেক মিয়া মিয়াঁ জান্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারী, লালমোহন উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, বিএনপি নেতা ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপি নেতা জনাব মোশারফ হোসেন মতিন মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ সাহেব বলেন, আপনারা যদি আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে বিএনপি’র ধানের শীষ মার্কায় ভোট দেন, তাহলে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে উপহার দিব। যেখানে কোন চাঁদাবাজি সন্ত্রাসী এবং টেন্ডারবাজি থাকবে না। এদেশের মানুষ ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে পারবে। বিএনপি হিংসা হানাহানের রাজনীতি পছন্দ করেনা। বিএনপি এ দেশের মানুষের শান্তির রাজনীতি করে। এদেশে বিগত ১৫ বছরের ইতিহাস আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের রাজনীতির ইতিহাস। এদেশের ছাত্র যুব সমাজ এবং সর্বস্তরের জনসাধারণের মাধ্যমে ২০২৪ সালের ৫ই আগস্ট তারিখে এদেশের মানুষ দীর্ঘ শাসন এবং শোষণের থেকে মুক্তি পেয়েছে। তাই এদেশের মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেচে থাকতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের এই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। তাই আসুনএকটি সোনালী সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য আগামী ১২ তারিখ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।