1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

বৃষ্টি কোথায় হবে জানাল আবহাওয়া অধিদপ্তর

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে
টানা কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জেলায় চলমান শৈত্যপ্রবাহ কমে যেতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত-দিনের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। তবে আজ থেকে আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগরে দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬-১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এদিকে আগামীকাল বুধবার আরও কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনের পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগরে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।
পরদিন বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com