বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সকালে নগরীর সদর রোডে বিসিসি কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষুব্ধ কর্মীরা “বকেয়া বেতন চাই”, “ঈদ বোনাস দিতে হবে”, “পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান করো” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। তারা দাবি করেন, গত তিন মাসের বেতন এবং আসন্ন ঈদের বোনাস এখনও পাননি তারা। অনেক বার বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন, বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। আসন্ন ঈদের কেনাকাটা ও খরচ মেটানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, পরিচ্ছন্নতাকর্মীদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বকেয়া বেতন ও বোনাস দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি না মানলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।