1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথে মিললো স্বর্ণেরবার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে পাসপোর্ট যাত্রীর পায়ুপথে মিললো ২৩৩ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণেরবার। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।আজ ২৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর- ইঙঙ-২৭২৯৭১।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুইটি স্বর্ণেরবার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ুপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ
টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com