1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আজিজুর রহমান মুজাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের  কুলাউড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায়  ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার  (৩০ জানুয়ারি ) দুপুরে  কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর  এলাকায় ট্রাকটি  মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে 

নিহতরা হলেন- জুড়ী  উপজেলার ফুলতলা  ইউনিয়নের উত্তর রহিমপুর  গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে  আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের  সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেল যোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া- জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর  এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সাথে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে  তারও  মৃত্যু হয়। ঘটনার পর  ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ দূর্ঘটানায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন অপরজন  হাসপাতালে নেয়ার পথে  মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com