1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বোচাগঞ্জের ৩নং মুশিদহাট ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

এমডি রানা ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুর (বোচাগঞ্জ): জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্সের বোচাগঞ্জ উপজেলা আওতাধীন ৩নং মুশিদহাট ইউনিয়ন শাখার ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মোঃ সামসাদ উল আসাদ সুমন, সদস্য সচিব মোঃ সাদেকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ মোল্লার যৌথ সমন্বয়ে নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ রুশদ চৌধুরীকে আহ্বায়ক, মোঃ শাহরিয়ার (মাসুম)কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ বাদশাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ কমিটিতে মোট ৪২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে সাইবার জগতে একটি শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে জিয়া সাইবার ফোর্সের বোচাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দিনাজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-এর পক্ষে নির্বাচনি প্রচারণা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ধারাবাহিকভাবে কাজ করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com