1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোচাগঞ্জ উপজেলা ১নং নাফানগর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

মোঃ রানা ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় নাফানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় সুলতানপুর ডাঙ্গিপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহনেওয়াজ পারভেজ শাহান, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ১নং নাফানগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং নাফানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ জামান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলতাফুর রহমান সাদ্দাম, গ্রাম পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান মেহেদী এবং সদস্য সচিব মোঃ দানেশ আলী।
বৈঠকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার প্রতিশ্রুতির বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে যেমন তিনি জনগণের পাশে ছিলেন, নির্বাচনের পরেও বিরল–বোচাগঞ্জবাসীর পাশে থেকে এলাকার সমস্যা সমাধান, উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিরল–বোচাগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com