1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

বোদা উপজেলার হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে এনসিপি — শিশির আসাদ

Afsana Setu
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদ্বেশ্বরী এলাকায় সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) এনসিপি বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী ও পঞ্চগড় -০২(বোদা- দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী শিশির আসাদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় নেতারা বদ্বেশ্বরী মন্দির পরিদর্শন করেন। তারা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে, কোনো প্রকার অশান্তি বা হুমকির মুখে থাকলে এনসিপি সর্বদা তাদের পাশে থাকবে। মতবিনিময়কালে শিশির আসাদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হিন্দু সম্প্রদায়ের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। আপনাদের নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা আমাদের ভাই। আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “যে কোনো পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে এনসিপি। সুখে-দুঃখে আমরা একসাথে, একসাথে থাকার জন্যই আমাদের রাজনীতি। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।” এ সময় স্থানীয় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার বিভিন্ন স্তরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির কর্তৃপক্ষ এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তি-সম্প্রীতির এই বার্তাকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাছুম বিল্লাহ সৌরভ, স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, যুব সমাজ ও মন্দির-সংলগ্ন এলাকাবাসী। জাতীয় নাগরিক পার্টি এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু রাজনৈতিক উপস্থিতিই জানান দেয়নি, বরং বোদা উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দলটির দায়িত্বশীল অবস্থান ও অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com