1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

আনন্দ রায় 
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।এম এম নিয়াজ উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ, সদর একাংশ) এই দুই আসন থেকে জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়ান। কিন্তু  ভোটের ছয় দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগ পত্রে লেখেন, ‘আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মূহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা, গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।’
প্রসঙ্গত, এম এম নিয়াজ উদ্দিন গত গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। পরবর্তীতে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসন থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হন। দুটি নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও টাঙিয়েছিলেন তিনি। কিন্তু প্রচার–প্রচারণা শুরুর ১৩ তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই নেতা।
এম এম নিয়াজ উদ্দিন বলেন, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না। তিনি গাজীপুরে সামাজিক কাজ করে যাবেন। বিশেষ করে এলাকার কিশোর ও যুবকদের বই পড়তে আগ্রহী করে তুলবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com