রাজনগর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য-সচিব মোঃ বাপ্পি খাঁন মনসুর ও তাঁর পরিবারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেইজ ও ভুয়া (বট) আইডি থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাপ্পি খাঁন মনসুর। তাঁর দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে একই এলাকার এক ব্যক্তি তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন।
বাপ্পি খাঁন মনসুর জানান, তাঁর বাবা মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি ও বর্তমান মেম্বার। আসন্ন নির্বাচনে তাঁর বাবার পুনরায় মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে তাঁদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেও অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবির বিষয়ে তিনি বলেন, ছবিতে থাকা ব্যক্তিদের সঙ্গে একই এলাকায় বসবাস ও একসঙ্গে পড়াশোনার সুবাদে তাঁর পূর্বপরিচয় ছিল। ছবিগুলো নিজ গ্রামের একটি গায়েহলুদের অনুষ্ঠানে তোলা হয়েছিল। কিন্তু ছবিগুলোর প্রকৃত প্রেক্ষাপট যাচাই না করে সেগুলো ভিন্নভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানির শামিল।
তিনি আরও বলেন, কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এ ঘটনায় তিনি তাঁর বিরুদ্ধে এবং পরিবারের সদস্যদের জড়িয়ে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
প্রতিবাদকারী:
মোঃ বাপ্পি খাঁন মনসুর
সদস্য-সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
রাজনগর সরকারি কলেজ।




