1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, কটিয়াদীতে শোকের মাতম

Kamruzzaman Bhuian
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ব্ধসঢ়;ৰহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিলা আক্তার (১৭) ও নীহা আক্তার (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার বড়ো বোনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে ছোট বোন নীহা আক্তার (৯)। আহত হয়েছেন তাদের বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০)।

শুক্রবার (১১জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে। নিহত নীলা ও নীহার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে। নিহত নিলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও তাঁর ছোট বোন নীহা আক্তার কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতদের পরিবার মেয়েদের লেখাপড়ার সুবাদে কটিয়াদীতে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। তাই কটিয়াদীতে শোকের মাতম বইছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান পরিবার নিয়ে দক্ষিণ চরটেকির ব্রহ্মপুত্র নদে বেড়াতে যান। সেখানে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও ৯ বছরের নিহা আক্তারকে খুঁজে পায়নি।
তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার পর্যন্ত উদ্ধারকারীরা অভিযান চালালেও নিখোঁজ নিহার কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার বিকালে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু করলে একপর্যায়ে নিখোঁজ নীহার লাশ পানিতে ভেসে উঠে দেখতে পেয়ে উদ্ধার করে। পরবর্তীতে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন নিহত নীহার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের পাশে দক্ষিণ চরটেকি এলাকাটি স¤প্রতি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিদিন বহু লোক ঘুরতে যায়। তবে সেখানে নৌযানগুলো খুবই ছোট। আর নিরাপত্তামূলক ব্যবস্থা নেই বললেই চলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com