1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
মাঘ মাসের প্রচন্ড শীতের কনকনে তীব্র হাওয়ায় যখন সাধারণ জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবতার উদ্যোগ নিয়ে গরীব,দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক ব্র্যাক। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে গরীব,দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় ব্র্যাক ভাঙ্গুড়া শাখার আয়োজনে, শাখা কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ রাজু আহমেদ (দাবী)।
এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক প্রণব কুমার তালুকদার (প্রগতি), উপজেলা হিসাব ব্যবস্থাপক পোদ্দাল (ব্র্যাক), শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বি সহ স্থানীয় সংবাদ কর্মীরা।
প্রধান অতিথি তার আবেগঘন বক্তব্যে বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই ব্র্যাকের মূল শক্তি। একজন শীতার্ত মানুষ যদি আজ একটু শীত নিবারণ বস্ত পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অন্যান্য এনজিও ও বিত্তবানদের প্রতি আহ্বান—এই তীব্র শীতের সময়ে গরীব,দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
অনুষ্ঠানে মোট ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এই কম্বল পেয়ে অনেক অসহায় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। ৭০ বছর বয়সী শীতার্ত নারী সালেকা কম্বল হাতে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “এই শীতে কম্বল না পেলে কীভাবে থাকতাম জানি না। ব্র্যাক আজ আমাদের কম্বল দিয়ে বাঁচিয়ে দিল।”
কালীবাড়ি বাজার এলাকার বৃদ্ধা লক্ষ্মী রানী বলেন, “এই শীতে আমাদের কেউ খোঁজ নেয়নি। ব্র্যাক অফিস থেকে ডেকে এনে নিজের হাতে কম্বল তুলে দিয়েছে। এই সমআদর কোনদিন ভুলবো না।”
“মানুষের পাশে আমরা, জরুরি সাড়া দান” এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে ব্র্যাকের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com