1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

বড়াইগ্রামে চোর চক্রের ৫ সদস্য আটক

নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
 নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
রবিবার মধ্যরাতে নাটোরের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পাবনার ঈশ্বরদীর মৃত করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল(৪০),নাটোরের লালপুরের সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার(৪৫),ঈশ্বরপাড়ার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম(২৬),তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন(২৭) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন(২৮)।
পুলিশ জানায় গত ২৬ জানুয়ারি উপজেলার বনপাড়া বাইপাস থেকে ইয়াকুব আলীর একটি ইজিবাইক চুরি হয়।তার অভিযোগের প্রেক্ষিতে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া,লালপুর ও গোপালপুর থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়।তারা জেলার বিভিন্ন জায়গা থেকে অটোভ্যান, ইজিবাইক চুরি করতো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com