1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বি এম কুদরত এ খুদা এর সভাপতিত্বে ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে ভাঙ্গা উপজেলার হল রুমে  বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ  ও রাজনৈতিক প্রতিনিধিদের সাথে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত  কমিটির এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
 মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর- ৪ আসনের এমপি ও  যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য  মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন,ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহাক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান জনাব পারুলী আক্তার, সহকারী কমিশনার ভূমি  মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মামুনুর রশীদ প্রমুখ। এছাড়া স্থানীয় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভারে স্মরন করে বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই।সেই লক্ষ্যে সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দূর্নীতিমুক্ত  রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সুধী সমাজসহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com