1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে চারজনের বিরুদ্ধে জেল ও জরিমানা।

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে অর্থদণ্ড এবং অপর তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এর আগে নিউজ পাবনা অনলাইন নিউজ পোর্টালে ‘ভাঙ্গুড়ায় সরকারি সম্পত্তির মাটি ভেকু দিয়ে কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা, দেখবে কে?’ শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সংবাদ প্রকাশের পর দুপুরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সুজন খান (২৮)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের সুলতান খানের ছেলে এবং দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। অপর তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২), কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩) এবং মাগুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে নাইমুল ইসলাম সুজন (২৪)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান চারজনের বিরুদ্ধে জেল ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এসব দণ্ড প্রদান করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com