1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন সার ডিলারকে জরিমানা

মো. আরিফুল ইসলাম 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার মজুত রেখে বিক্রি না করা এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে তিনজন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় সার মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অভিযোগে দুই ডিলারকে জরিমানা করা হয়। তারা হলেন ভাঙ্গুড়া বাজারের মো. হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মো. মিজানুর রহমান। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ভাঙ্গুড়া বাজারের মো. জায়েদ হায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com