1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাকের মৃত্যু “কেশবপুরে ফেসবুক মন্তব্য নিয়ে সংঘর্ষ—পৌর বিএনপির (সাধারণ সম্পাদক) শহিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ থানায়” বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে

আরিফুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

ভারতের মিডিয়ার সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।তিনি বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এ সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে।ফায়ার সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সর্বদা তৎপর থাকেন। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ কর্মকর্তারা।উদ্ধােধন শেষে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন ও ২২ ভলান্টিয়ারের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com