1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ভালুকায় টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার হাতেনাতে আটক: বিএনপি নেতার কারাদণ্ড

মোঃ আল আমীন খান 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে ভালুকায় আব্দুল হামিদ ক্বারীসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বগাজান এলাকার ওই মহিলা মাদ্রাসায় অবস্থান নিয়ে একদল লোক ভোটারদের টাকা বিলিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে টাকা বিতরণের প্রমাণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান। তিনি সংগৃহীত আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পান। পরে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ৪(১) ধারা লঙ্ঘনের দায়ে আব্দুল হামিদ ক্বারীসহ ছয় ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক কারণে তাকে সাজা দেওয়া হয়নি; মায়ের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ করে তাকে মুক্তি দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার (১৫৬ ময়মনসিংহ-১১) ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানিয়েছেন, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নির্বাচনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাজাপ্রাপ্ত ছয়জনকে রাতেই পুলিশি পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাচনের আগে এমন তৎপরতা সাধারণ ভোটাসহ সকলের মাঝে সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে এই আশা ব্যাক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com