1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ভালুকায় দিপু চন্দ্র দাস হত্যা মামলা: গাজীপুর থেকে রাজিব গ্রেপ্তার, মোট আটক ২২

মোঃ আল আমীন খান ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের ধারাবাহিক অভিযানে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এই আলোচিত হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রাজিব (২২)। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানা পুলিশের একটি চৌকস দল পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাউলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার ডাচ-বাংলা ফ্যাক্টরি সংলগ্ন তরমুজপাড়া মোড় থেকে তাকে ডিভি হেফাজতে নেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। রাজিব এই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ (রবিবার) আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর থেকেই অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা সোচ্চার ছিলেন। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছে এবং এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ভালুকা থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মামলার মূল রহস্য উদঘাটন এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের কঠোর নির্দেশনা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com