ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

 ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শিল্পাঞ্চল দুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করবেন।

বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top