1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

ভাষার টানে দুই বাংলার মিলনমেলা বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে
প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত হয় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে।বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। এ সময় দু‘দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাঁধার মুখে প্রবেশ করতে পারেনি। বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশে ভাষাপ্রেমী শতশত মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দু‘দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ  শ্রী নারায়ন গোস্বামী ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ  শ্রী নারায়ন গোস্বামী, বিধায়ক বিশ্বজিত দাস, বনগাঁ পৌর মেয়র গোপাল শেঠ, উওর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি বীনা মন্ডল, মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচ্চী  শ্রী সুরজীত বিশ্বস, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা প্রমূখ।বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শ উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ফারজানা ইসলাম, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমূখ।এ ছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com