1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ভিতরবন্দ ইউনিয়নের জামতলা-কচুয়ারপড় সংযোগ সেতুটি এখন মরণফাঁদ, ৩৯ বছরেও হয়নি সংস্কার

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়ারপাড় মাধাইখেল সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩৯ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দুই প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় সেতুটি এক ভয়ংকর রূপ ধারণ করে, যা সাধারণ মানুষের চলাচলকে প্রায় অসম্ভব করে তোলে।

প্রথম অবস্থায় সরকারি কোনো পদক্ষেপ না পেয়ে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছিলেন তৎকালীন ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসেন ব্যাপারী । তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে সেতুটি কোনোমতে চলাচলের উপযোগী করে দেন। দীর্ঘ সময় ধরে দুই এলাকার মানুষ এই কাঠের সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে সংস্কারের অভাবে বর্তমানে সেই কাঠের কাঠামোটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে উপজেলার সাবেক কাউন্সিলর মো. আবুল হোসেন বেপারী বলেন:

“সেতুটি সরকারিভাবে পাসের প্রক্রিয়া প্রায়ই সম্পন্ন হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পতনের কারণে কাজটির সূচনা হয়নি। ।”

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর পার হয়ে গেলেও এই জনগুরুত্বপূর্ণ সেতুটির স্থায়ী সমাধানে সরকারি কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তারা আক্ষেপ করে বলেন, “আমরা জানি না আদৌ কোনোদিন এখানে নতুন সেতু হবে কি না, নাকি আমাদের আজীবন এই মরণফাঁদ দিয়েই যাতায়াত করতে হবে।”

জামতলা ও কচুয়ারপাড় এলাকার কয়েক হাজার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সচল রাখতে এই সেতুটি পুনর্নির্মাণ করা জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com