1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

ভুরুঙ্গামারীতে নূরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায়। জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় নিজ ঘরে আড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মৃত ছোরাপ ব্যাপারীর ছেলে নুর ইসলাম (৩৫)। নুর ইসলামের ছেলে জানান, ঘুম থেকে উঠে বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দড়ি কেটে নিচে নামানোর পর চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় ছিলেন একজন জেলে, নদী থেকে মাছ ধরে বিক্রি করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারে সহযোগিতার জন্য ১২ বছর বয়সী ছেলে পাটেশ্বরী বাজারে একটি চায়ের দোকানে কাজ করতেন। ছেলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দড়ির স্পষ্ট দাগ রয়েছে। পুলিশ তদন্ত করতে হাসপাতালে গেলে পারিবারিক কলহ বা ঋণের বিষয় জানতে চায়। এ সময় স্ত্রী জানান, তিনি তালিমে (ধর্মীয় শিক্ষা) ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। স্বামীর সম্পর্কে বলেন, “তিনি খুব ভালো মানুষ ছিলেন, তবে যা মনে চাইত, তাই করতেন।” এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। তদন্ত শেষে বলা যাবে কি ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউ ডি মামলা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com