1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

ভোটার উপস্থিতি বৃদ্ধি না পেলে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না-কাদের সিদ্দিকী

আবুল কাশেম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় টাঙ্গাইল -৮(বাসাইল-সখিপুর)আসনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী দলটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভোটার উপস্থিতি বৃদ্ধি না পেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দেশে বিদেশে শেখ হাসিনারও শেষ রক্ষা হবে না।

দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র  রক্ষার্থে,শেখ হাসিনাকে সমূহ বিপদ থেকে রক্ষার জন্য ৭জানুয়ারী ভোটার উপস্থিতি বাড়াতে হবে। তিনি বলেন,১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে না তুলতাম তাহলে বাব ছাড়া অনেক সন্তানের জন্ম হতো। তিনি বলেন,আমি দল গঠন করেছিলাম মন্ত্রী,এমপি হওয়ার জন্য নয় মানুষের অধিকার আদায়ের জন্য দল গঠন করেছিলাম। তিনি বলেন,আমাদের মরণ ফাঁদ আটিয়া বন অধ্যাদেশ-৮২ বাতিল করতে হবে।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের বিশাল মিছিল শেষে সন্ধ্যায় ঐতিহ্যবাহি তালতলাচত্বরে এক পথসভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখিপুর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এমএ সবুর খানের সভাপতিত্বে উক্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাসরিন কাদের সিদ্দিকী,কুড়ি সিদ্দিকী,এটিএম সালেক হিটলু,এমএ সবুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া, কামরুজ্জামান, সানোয়ার হোসেন মাষ্টার,সানোয়ার হোসেন সজীব,আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, হাবিবুন্নবী সোহেল, আব্বাস উদ্দিন তালুকদার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com