1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে

ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ডিভাইস ও মোবাইল সহ আটক ২১ জন

মোঃ ছোটন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অ’স/দুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থী ও তাদের সহযোগীকে আ’ট’ক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, স্পাই ইয়ারবাডস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা সন্দেহজনক আচরণের ভিত্তিতে পরীক্ষার্থীদের তল্লাশি করেন। এ সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
আ’ট’ক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। তাদের কাছ থেকে ৫টি ইলেকট্রনিক ডিভাইস, ৫টি স্পাই ইয়ারবাডস ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে জ’ব্দ করা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, আ’ট’ক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের মূ’ল হোতাদের শনাক্ত করতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে যেকোনো নিয়োগ ও পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।
ঘটনাটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com