আসন্ন সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম কে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এলডিপি মনোনীত প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরী।
আজ ২৫ জানুয়ারী রবিবার ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। প্রকাশ থাকে যে জামায়াতের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের শক্ত ভীত আর ন্যায় প্রতিষ্ঠায় এ আসনে নির্বাচন প্রচার প্রচারনায় এগিয়ে থাকলেও কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনায় নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। আজ ১১দলের হাই কমান্ডের নির্দেশনা ও জোটের সমর্থনে ভোলা বোরহানউদ্দিন উপজেলার আসনটিতে ১১দলের সর্বসম্মতিক্রেমে নির্বাচনের মাঠে ভোটযুদ্ধের আভাস মিলছে।
এদিকে বিএনপির শক্ত অবস্থানে কয়েকবারের এমপি হাফিজ ইব্রাহিমের বিপুল ভোট জয়ের স্বপ্ন কে তারা করতে ভোটযুদ্ধের মুখোমুখি হবে বলে স্থানীয় ভোটার সমর্থকরা।