1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাসে তল্লাশি,আটক ইয়াবাসহ ৩ মাদক কারবারি

ভ্যালেন্টাইনে মৌলিক গান নিয়ে আসছে পলাশ শাকিল

মো:আমিনুল ইসলাম রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

এবারের ভ্যালেন্টাইনে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে মৌলিক গান নিয়ে আসছে পলাশ শাকিল।

গানটির কথা ও সুর তার নিজের। ডুয়েট এই গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ শাকিল ও কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। ‘প্রথম প্রেমের গান’টির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে।

পলাশ শাকিল বুয়েটের আর্কিটেকচার গ্রাজুয়েট। পড়েছেন দেশসেরা মির্জাপুর ক্যাডেট কলেজেও। দেশের উঠতি স্থপতিদের একজন হয়েও গানের প্রতি ডেডিকেশন ও ভালোবাসার কোনো কমতি নেই। একই সঙ্গে ক্যারিকেচার আর্টিস্ট হিসেবেও একরকম ভালোই নাম-ডাক রয়েছে তার।

এর আগে তার ব্যান্ড ‘সাইকেল’র হাত ধরে আজব রেকর্ডস-এর ব্যানারে ‘সেই বেদনা’ ও ‘আজ গান গাও’ শিরোনামে দুটি গান রিলিজ পেয়েছে। এছাড়া এ বছর আরও কিছু মৌলিক গান রিলিজ করার জন্য রেকর্ডিং চলছে।

প্রায় ৩ বছর পর আবার কাজে ফিরছেন কণ্ঠশিল্পী পারশা। বর্তমানে লেখাপড়া করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে। সামনে আসছে আরও বেশ কিছু কাজ। ইতোমধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মাহতিম সাকিবের সঙ্গে দুটো গানে কণ্ঠ দিয়েছেন পারশা।

এবারের ভ্যালেন্টাইনে গানের পাশাপাশি নাটকেও কাজ করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। এর আগে এয়ারটেল, নেসক্যাফেসহ বিভিন্ন টিভিসি ওভিসিতে অভিনয় করলেও নাটকে এটা প্রথম কাজ তার। জনপ্রিয় পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকে অভিনেতা জোভানের সাথে দেখা যাবে পারশাকে। সাথে থাকছে তার কাঁধে বসে গাইতে থাকা সবার প্রিয় ‘লিও দ্যা ডাইনোসর’ পাখিটি!

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com