1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

মধুখালীতে দুই ভাই হত্যায় জড়িতদের ফাসিতে ঝুলিয়ে বিচার করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে
মধুখালীর ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে মারধরে নিহত দুই সহোদরের  বাড়িতে গিয়ে সমবেদনা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি।
আজ বুধবার রাতে নিহতদের বাড়ি নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট এবং ঘটনাস্থল পঞ্চপল্লী পরিদর্শন করেন তিনি। রেলমন্ত্রী জিল্লুল হাকিমও পঞ্চপল্লীতে প্রাণীসম্পদ মন্ত্রীর সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুইমন্ত্রী এ ঘটনায় জড়িত  আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দেন।
পরিদর্শনকালে প্রানীসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রতির দেশ, এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার। যেভাবে তাদের পিটিয়ে মারা হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচার করা হবে বলে জানান। তিনি বলেন, দুইজনকে পিটিয়ে হত্যা করে যারাই এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করেছে। তাদের আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদন্ড দেওয়া হবে।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মামনুন আহমেদ অনীক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে বিদেশ সফর শেষে ঢাকা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরাসরি মধুখালীর পঞ্চপল্লীতে নিহত আশরাফুল ও আসাদুলের বাড়ি নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে যান। মন্ত্রী তাদের মা-বাবাসহ স্থানীয়দের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। তিনি এসময় নিহতদের পরিবারের এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধের আশ্বাস দেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের আশ্বাস দেন মন্ত্রী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com