1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোহরদীতে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে দুই যুগ পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ জানুয়ারী)দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্কুল থেকে আগত ২৫ জন কোমলমতি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়।অনুষ্ঠানে যুগান্তরের মনোহরদী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জনাব হাছিবা খান।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃআনোয়ারুল হক,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,মাহবুবুর রহমান জামিল,যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি বাসেদুল আলম সরকার,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশীদ,অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,অনায়াসে এটি একটি মহতী উদ্যোগ।আমাদের চারপাশে এমন সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে যাদের পাশে সামান্য একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন।সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন  ও সমাজের বিত্তবানরা এমন সহযোগীতামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসলে স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একধাপ এগিয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com