“বিজ্ঞান ও প্রযুক্তি,,উদ্ভাবনেই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২ দিন ব্যাপী(২৯ ও ৩০ জানুয়ারী) বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ২৯ শে জানুয়ারী সোমবার সকালে মেলার শুভ উদ্বোধন করেন,মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এস.এম ইকবাল আহমেদ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা,জনাব শহীদুর রহমান,একাডেমীক সুপারভাইজার,মোঃজলিল মিয়া।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে নির্মিত বিজ্ঞান স্টল পরিদর্শন ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কুশলাদী বিনিময় করেন।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ ও বিজ্ঞান ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।