ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার বেলা ১০ টা ৩৫ মিনিটের দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান।
নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাস চালক ৫০ বছর বয়সী আব্দুল বাসেত।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।