1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ময়মনসিংহ-৮ আসন:বিএনপিতে মনোনয়ন বিভক্ত, সুযোগ নিতে চায় জামায়াত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ জেলায় এগারটি সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ জেলায় ভোটের হাওয়া বইতে শুরু করে। প্রাণচাঞ্চল্য ফিরেছে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে। দীর্ঘ দেড় দশক পর পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ভোটাররা।
ময়মনসিংহ- ৮ ঈশ্বরগঞ্জ  উপজেলা নিয়ে গঠিত  সংদসদীয় আসন। এই আসনে সাবেক এক এমপি কে বাদ দিয়ে  বিএনপির মনোনয়ন  দেওয়া হয়েছে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদকে। বিগত সরকারের সময় রাজপথে আন্দোলন সংগ্রাম চালানোর কারণে তাকে আইনা ঘরে গুম করে রাখা হয়েছিলো তাকে, আর এজন্য বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে এমনটা জানে ঈশ্বরগঞ্জের মানুষ। অপর দিকে ছাত্রজীবন থেকে দলের জন্য করে জেল জুলুম নির্যাতন সহ্য করার পরেও দলীয় মনোনয়ন না পাওয়ার অভিমানে দলীয় আদর্শ বিসর্জন দিয়ে দল ত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগদান করে হাতপাখার দলীয়  মনোনয়ন নিয়ে বিএনপির প্রার্থীকে চ্যালেঞ্জ ছূড়ে দিয়েছেন উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহিন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সাথে ১১দলীয় জোট সমর্থিত একক প্রার্থী থাকায় তারা বেশ নির্ভার।
সংশ্লিষ্টরা বলছেন, উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহিন দল পাল্টে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করলেও ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিতে জড়িত থেকে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন ও আর মাঝখানে বিএনপি দলীয় এমপি হয়ে এলাকায় উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হলেও বিএনপির অনেক নেতাকর্মীরা গোপনে তার পক্ষে অবস্থান নেওয়ায় দলীয় প্রতীক নিয়ে বিজয়ী হওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে আর এর সুয়োগ নিতে চাইছে জামায়াতে ইসলামী সমর্থিত ১১দলীয় জোট প্রার্থী লিবারেল ডেমোক্রেটিস প্রার্থী এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল। তিনি এই আসনের জামায়াতে ইসলামী সমর্থিত জোটের  একক প্রার্থী। তিনি ভোটের মাঠে সরব উপস্থিতি জানান দিচ্ছেন। নির্বাচনে বিজয়ী হতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি বিভিন্ন সভা করছেন। নিজ দলের একক প্রার্থী ও প্রতিপক্ষ বিএনপিতে দলীয় প্রার্থী নিয়ে কোন্দল থাকায় জামায়াতের নেতা-কর্মীরা অনেকটাই নির্ভার। তাই বিএনপির কোন্দলকে কাজে লাগিয়ে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থান তৈরি করতে মরিয়া জামায়াত। তবে এই আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই জানিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা।
ময়মনসিংহ-৮ আসনের রাজনীতির কেন্দ্রে এবার রয়েছে তিনটি শক্ত অবস্থান। একদিকে বিএনপির দলীয় প্রার্থী প্রকৌশল নেতৃত্বের মুখ হিসেবে পরিচিত হলেও স্থানীয় রাজনীতিতে তুলনামূলক নতুন।
 অন্যদিকে বিএনপির আদর্শ জলাঞ্জলি দিয়ে দল ত্যাগ করে ইসলামি আন্দোলনে যোগ দেওয়া  হাতপাখার প্রার্থী দীর্ঘদিনের স্থানীয় নেতা, যার সাংগঠনিক নেটওয়ার্ক এখনো সক্রিয় সেই সাবেক এমপি নূরুল কবীর শাহিন,  আর তৃতীয় শক্তি হিসেবে মাঠে নেমেছে জামায়াত জোট সমর্থিত এলডিপির প্রার্থী  , যাদের প্রার্থী শিক্ষিত, পেশাগতভাবে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক যোগাযোগ বজায় রেখেছেন সেই জনবান্ধব প্রার্থী আওরঙ্গজেব বেলাল।
তবে দল ত্যাগ করে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নানায় সাবেক এমপি শাহীনকে জড়িয়ে ভিন্ন সমালোচনা  ও মিশ্র  প্রতিক্রিয়া চলছে মানুষের মাঝে।এর মাঝে অনেকেই মনে করছেন বর্তমানে অনেকেই রাজনৈতিক দলকে একটি ব্যবসা হিসাবে দেখেন,তারা মনে করে সংসদ সদস্য হওয়া একটি বড় বিনিয়োগ,যেখান থেকে পরে বড় আকারে মুনাফা পাওয়া যায়, তারা মনে করেন একবার সংসদ সদস্য হয়ে গেলে এলাকার জমিদার হয়ে যাব, এলাকার মালিক হয়ে যাব,আমার কথার উপর আর কেউ কথা বলতে পারবে না, পাঁচ বছরে মোটা অংকের টাকা কামিয়ে নিব, এরপর জীবনে আর কিছু করা লাগবে না,দল পাল্টানো ব্যক্তিদের একমাত্র লক্ষ্য থাকে নির্বাচনে জেতা,তাই তারা মনে করেন যেহেতু জেতার সম্ভাবনা কম, হয় দল ভেঙে দিতে হবে, নয়তো বড় দলে যোগ দিতে হবে। এজন্য দলীয় আনুগত্য হওয়ার চেয়ে যে কোন উপায়ে সংসদ সদস্য হওয়া অনেকের কাছে বেশী গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দ্বাড়ায়, তাই নির্বাচনে প্রতিপক্ষকে দোষারুপ করে একের পর অভিযোগ তুলে। ঈশ্বরগঞ্জের নুরুল কবির শাহীন তাদেরই একজন, যিনি দলীয় আনুগত্য ছেড়ে দল পরিবর্তন করেছেন ক্ষমতাকে আকড়ে ধরে টাকা কামানোর ধান্দায় এমনটাই আলোচনা চলছে উপজেলার প্রতিটি জনবহুল পয়েন্টে। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস হয়েছে। যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় বিষয়টি  পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে।  অনেকেই বলছে চাঁদাবাজকে ভোট দিয়ে পাশ করালে সে চাঁদাবাজিতে আরো বেপরোয়া হয়ে উঠবে।
চাঁদাবসজির কথা ফাঁস হওয়া সেই অডিও ক্লিপ সম্পর্কে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোবারক হোসেন সাংবাদিকদের  বলেন, সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছে। যার স্বীকারোক্তিও ভাইরাল হওয়া অডিওতে আছে।
সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন এর হাসপাতাল থেকে চাঁদাবাজির সেই অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ভাইরাল হওয়ায় নির্বাচন সামনে রেখে এমপি প্রার্থীর এই কল রেকর্ড নিয়ে উপজেলা জুড়ে চলছে ভোটারদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা।
প্রকাশ হওয়া অডিও ক্লিপের এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোবারক হোসেন এমপি প্রার্থী শাহিনকে বলতে শোনা যায়, দাদা আপনারতো এখন মাঠ ভালো কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দিবে না। তাহলে এখন আমি কি করবো? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিলো তার ভিডিও কিন্তু আমার কাছে আছে।
এছাড়াও আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকী দিয়ে চাঁদা নিয়েছেন সেগুলার রেকর্ডও আমার কাছে আছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি কিন্তু আপনার এসব চাঁদাবাজির ভিডিও ফেসইবুকে ছেড়ে দিবো। এখন দেখেন আপনি কি করবেন।
এসময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহিন ছাত্রদল নেতা মোবারককে বলতে শোনা যায়, তোর কোন সমস্যা হবে না। আমি কি তোরে কিছু বলেছি? কে কি বললো তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলে এখনও তেমনি আছোস।
এমপি শাহিনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, আমি আপনাকে আর বিশ্বাস করি না। জবাবে এমপি প্রার্থী শাহিন বলেন, তুই কাল আমার সাথে দেখা করিস। পাল্টা জবাবে মোবারক বলেন, আমি আপনার সাথে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শুট করে দিবেন।
সাবেক এমপি শাহীনের এই চাঁদাজির ভিডিও প্রকাশের পর জনমনে তাকে নিয়ে আগে যে উৎসাহ ছিলো তা অনেকটাই কমে গেছে। ফলে ভোটের পাল্লা ভাড়ী হচ্ছে জামায়াতে ইসলামী সমর্থিত ১১দলীয় জোট মনোনীত প্রার্থী এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলালের দিকে।  যেকারণে আসটিতে জামাত-বিএনপির দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা।  কেননা এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সাবেক এমপি ফখরুল ঈমাম লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করলেও বিগত আওয়ামী লীগ আমলে তিনি একাধিকবার এমপি হয়েও এলাকার উন্নয়নে মনোযোগ দেননি। মানুষের কাছে তিনি জনবিচ্ছিন্ন হয়ে আছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com