‘মর্নিং পোস্ট’ (morningpost.com.bd) পরিবারের সাথে যুক্ত দেশের সকল সম্মানিত জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোর্টালের পেশাদারিত্ব, গ্রহণযোগ্যতা ও সংবাদের বস্তুনিষ্ঠ মান বজায় রাখতে সংবাদ প্রেরণের ক্ষেত্রে নিচের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হচ্ছে:
১. সংবাদের সঠিক কাঠামো ও ক্যাটাগরি
-
প্রতিটি সংবাদের শুরুতে একটি তথ্যবহুল ও আকর্ষণীয় শিরোনাম (Headline) দিন।
-
সংবাদের মূল তথ্য (কে, কী, কখন, কোথায়, কীভাবে ও কেন) প্রথম প্যারায় স্পষ্টভাবে উপস্থাপন করুন।
-
সংবাদটি কোন ক্যাটাগরির (যেমন: জাতীয়, রাজনীতি, বিশ্ব, সারাদেশ, অর্থনীতি, স্পোর্টস, বিনোদন কিংবা চাকুরী) তা সংবাদের শুরুতে বা সাবজেক্টে স্পষ্ট উল্লেখ করুন।
২. মানসম্মত ও প্রাসঙ্গিক ছবি সংযুক্তি
-
সংবাদের সাথে ঘটনার প্রাসঙ্গিক, হাই-রেজোলিউশন (HD) অনুভূমিক (Landscape/Wide) ছবি পাঠানো বাধ্যতামূলক।
-
সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত নিম্নমানের বা উলম্ব (Portrait) ছবি পরিহার করুন। ছবির সাথে ১ লাইনের সংক্ষিপ্ত ক্যাপশন যুক্ত করুন।
৩. তথ্যের সত্যতা ও নিরপেক্ষতা
-
সংবাদের শতভাগ সত্যতা নিশ্চিত হয়ে পাঠান। কোনো দ্বন্দ্বমূলক বা অভিযোগভিত্তিক খবরের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে আইনি ঝুঁকিমুক্ত বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করুন।
৪. প্রতিনিধির পরিচয় ও যোগাযোগ
-
সংবাদের নিচে প্রতিনিধির পূর্ণ নাম, পদবি এবং কর্মএলাকার নাম (যেমন: জেলা/উপজেলা প্রতিনিধি, মর্নিং পোস্ট) উল্লেখ করুন।
— বার্তা ও সম্পাদকীয় বিভাগ, মর্নিং পোস্ট (Morning Post)




