মির্জাপুরে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সরকারি অফিস উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ সিদ্দিকীর সরকারি অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি। অত্যন্ত সীমিত ব্যয়ে মাত্র ৬ লক্ষাধিক টাকা নির্মাণ ব্যয়ে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই অফিসটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “জনগণের কাছাকাছি থেকে তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্বল্প ব্যয়ে নির্মিত এই অফিসটি মির্জাপুরের সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মির্জাপুরের সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং

Scroll to Top