1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

মহাস্থানগড়ে ১৩’শ বছর আগের কূপ পাওয়া গেছে

মো: সেলিম রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়িতে পাওয়া গেছে ১৩ শ বছর পুরোনো কূপ সহ আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন। বাংলাদেশ ও ফ্রান্স সরকার যৌথভাবে এই খোঁড়ার কাজ পরিচালনা করে। মহাস্থানগড়ের বৈরাগীর ভিটার ৫টি জায়গায় খোঁড়ার সময় মোট ৮টি কূপের সন্ধান পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে এই এলাকাটি কোন বাণিজ্যিক কেন্দ্র অথবা খাদ্য গুদামঘর ছিল। সেখানে বেশ কিছু মৃৎপাত্র, মৃৎপাত্রের ভগ্নাংশ, মাটির বিশালাকার একটি মটকা পাওয়া গেছে। মৃৎপাত্রগুলো  উজ্জ্বল চকচকে কালো মসৃণ, যা মৌর্য আমলের বলে মনে করা হয়। কূপগুলোর মধ্যে একটি কূপ একেবারেই ব্যতিক্রম। কূপটি প্রায় ৬ফুট গভীর এবং ৪৬ সারি ইটের গাঁথুনি বিশিষ্ট কূপ। এছাড়া অন্যগুলো পাতকূপ। প্রত্নবিদদের মতে, ইটের গাঁথুনি বিশিষ্ট কূপটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর অর্থাৎ পাল আমলের হতে পারে এবং এই কূপ থেকে মানুষেরা খাবার পানি সংগ্রহ করত। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, আমাদেরও প্রাচীন নগর সভ্যতার ইতিহাস রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com