1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

মাকে দেখতে এসে দুমকীতে সাংবাদিক গ্রেফতার

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে মাকে দেখতে এসে কারাগারে গেলেন সাংবাদিক নাঈম হোসেন। তিনি যুগান্তরের পটুয়াখালী (দক্ষিণাঞ্চল) প্রতিনিধি। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ছাত্রদল নেতারা তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ৮ জুন দুমকী থানার এসআই নুরুজ্জামান নাঈমকে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ৭ জুন মাকে দেখতে আসলে দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও তার লোকজন নাঈমকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ২০২২ সালের ৫ মার্চ দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় নাঈমকে কারাগারে পাঠানো হয়। থানা হেফাজতে থাকাকালে নাঈম বলেন, গত ৭ জুন কুরবানির ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়ি দুমকীতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান। বিকালে তিনি পটুয়াখালী জেলা শহরের দিকে রওনা হলে দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ ও তার লোকজন তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com