1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

মাগুরাতে কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

তারিকুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার উত্তর ধর্মসীমায় কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা,সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উত্তরধর্মসীমা গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় এই মিলন মেলার আয়োজন করা হয়। অনু্ষ্ঠানে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মা,সেরা সাংবাদিক সেরা কৃষক,সহ বিভিন্ন গুণীজনকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর সুজিত সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ যশোরের অতিরিক্ত উপ পরিচালক প্রতাপ মন্ডল। মোঃ জাহিদুল ইসলাম টিপু,চেয়ারম্যান ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ। মুকুল মন্ডল,সহকারী প্রধান শিক্ষক অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয় ও মিলন কান্তি বিশ্বাস।প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, কবি ও শিক্ষক স্বপন বিশ্বাস, সাংবাদিক মোঃ আবু হুরাইরা সহ আরোও অনেকেই। অনুষ্ঠানে ৩ দশকেরও বেশি সময়  সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ মোঃ নওয়াব আলীকে সেরা সাংবাদিক হিসাবে পুরষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন বর।আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভিন্ন অনুষ্ঠান দর্শক মনমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com